
রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও। শনিবার (৩১ মে) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে আট মিলিমিটার।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় সঞ্চালনশীল গভীর মেঘমালা তৈরি হয়েছে। ফলে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য চট্টগ্রামসহ সাতটি বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। এতে পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
আবহাওয়ার এই পূর্বাভাসকে কেন্দ্র করে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট