ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ । ৭১ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আজ সোমবার (১৬ মার্চ) আংশিক মেঘলা রয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময়ই তীব্র রোদের দেখা নাও মিলতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল ৬টার তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

এদিকে আবহাওয়া অধিদফতরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।