
রাজধানী ঢাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (১৬ আগস্ট) সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, দিনের বিভিন্ন সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।