ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ১১:৫৮ সকাল

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে হাসিবুল নামে এক বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় রাস্তা-সংলগ্ন একটি পুকুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুর থেকে যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে পাশের সড়কটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় এবং জনসাধারণের চলাচল ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ী হাসিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে নগদ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক বলেন, পরিবেশ ও জনস্বার্থবিরোধী যেকোনো অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট