ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

টানা বৃষ্টির পর সুখবর! ধান কাটার জন্য মিলছে ৭ দিনের বড় সুযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ১১:০৪ সকাল

Link Copied!

চলতি মৌসুমে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ধান কাটায় বিপাকে পড়া কৃষকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) থেকে আগামী ১৩ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে। এ সময়কে ধান কাটার জন্য সবচেয়ে উপযোগী সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, গত ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সক্রিয় বৃষ্টি বলয়ের কারণে দেশের অধিকাংশ এলাকায় ধান কাটার কাজ ব্যাহত হয়। তবে এখন পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এবং আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে।

যদিও দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ভোলা ও পটুয়াখালী এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। এসব এলাকায় আগামী সাত দিনের মধ্যে বড়জোর এক দিন সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ঢাকা, সিরাজগঞ্জ, কুমিল্লা ও বরিশালসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় এক থেকে দুই দিন বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এবং মেহেরপুর ও ঝিনাইদহ এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় সাত দিনের মধ্যে দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

কৃষকদের উদ্দেশে বিডব্লিউওটি সতর্ক করে বলেছে, এই অনুকূল আবহাওয়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী ১৪ মে থেকে দেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই নতুন করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগেই ৭ থেকে ১৩ মের মধ্যে পরিপক্ক ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা