ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ১:৫৩ বিকাল

Link Copied!

রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। সপ্তাহের প্রথম কর্মদিবসেই জলাবদ্ধতা, তীব্র যানজট ও দুর্ভোগে নাকাল হয়েছেন নগরবাসী। অব্যাহত ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতায় অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলজট।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। দিনভর ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এ পরিস্থিতিতে নগরবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, রাস্তা থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ভোর থেকেই ওয়ার্ডভিত্তিক ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ মাঠে কাজ করছে। তারা ড্রেনেজ ইনলেট পরিষ্কার রাখার পাশাপাশি ধোলাইখালের একটি এবং কমলাপুরের দুটি পাম্প চালু করে জমে থাকা পানি অপসারণের কাজ করছে।

ডিএসসিসি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের কারণে সড়ক খনন ও ড্রেনেজ-সংক্রান্ত সমস্যায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ওয়াসা, ডিপিডিসি ও তিতাস গ্যাসসহ বিভিন্ন সংস্থার খোঁড়া গর্ত বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও বৈদ্যুতিক লাইনে ত্রুটি বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই বৈদ্যুতিক খুঁটি, ঝুলে থাকা তার কিংবা পানিতে নিমজ্জিত বিদ্যুৎ-সংযোগের আশপাশ দিয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের কর্মীরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। সাময়িক এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণ এবং সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র