ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

টানা বর্ষণে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৫, ১:৫১ বিকাল

Link Copied!

রাঙামাটিতে কয়েক দিনের টানা বর্ষণে জেলার বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় দিন যাপন করছেন।

বুধবার (৬ আগস্ট) রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বাঘাইছড়ি পৌর এলাকা, লংগদু ও সদর উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

তিনি বলেন, ‘পানিবন্দি মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং খাদ্য সহায়তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আসেননি।’

এদিকে চলমান বর্ষণে বাঘাইছড়ির মাচালং এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিকল্প উপায়ে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হচ্ছে।

হ্রদের পানি বৃদ্ধির কারণে সোমবার কাপ্তাই বাঁধের জলকপাট ৬ ইঞ্চি এবং মঙ্গলবার রাত ১০টায় আরও দেড় ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি অপসারণ হচ্ছে।

পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রদে পানির পরিমাণ ১০৮.৭২ এমএসএল, যেখানে বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!