ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঝালকাঠি পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ বিকাল

Link Copied!

ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার লক্ষ্যে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় একটি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পুলিশ লাইন এলাকা থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছাসার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অভিযানের সময় বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা ও জোপঝাড় পরিষ্কার করেন। এ কাজে সহযোগিতা করেন ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে একযোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমে আয়োজকরা জানিয়েছেন, ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা