ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঝালকাঠিতে সকাল থেকে ভারী বৃষ্টিপাত, বেড়েছে ভোগান্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মে ২০২৫, ৫:০৭ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে ঝালকাঠি জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়।

কখনও মুষলধারে আবার কখনও থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষণে শহরের বেশ কয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিকশা ও অটোচালকরা। তবে শহরে মানুষের উপস্থিতি কম হওয়ায় যাত্রী পাচ্ছেন না তারা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে না পেরে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। শহরের অধিকাংশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলেননি ব্যবসায়ীরা।

এদিকে জোয়ারের সময় জেলার সুগন্ধা ও বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিকের অনেক চেয়ে বেশি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, নিম্নচাপের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এটা এখনও বিপদসীমার নিচে রয়েছে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এটা যদি চলতে থাকে, তাহলে কৃষির ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা