ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জৈন্তাপুরে বাসচাপায় মালদ্বীপ প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ৩:৩৯ বিকাল

Link Copied!

সিলেটের জৈন্তাপুরে বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী আবুল কালাম (৩০) উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার আবুল হাসেম মিয়ার ছোট ছেলে।

তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, মালদ্বীপ প্রবাসী আবুল কালাম শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বড় ভাইকে আনার উদ্দেশে তামাবিল যাচ্ছিলেন। পথে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে জাফলংগামী যাত্রীবোঝাই একটি বাস পিছন দিক থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয় ও তার স্বজনরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলী।

তিনি জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করে স্থানীয়দের জিম্মায় রেখেছে। নিহত আবুল কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার