ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

জেদ্দা তলিয়ে গেছে ভারী বৃষ্টিতে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ । ১১৮ জন

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে। তুমুল বৃষ্টিপাতে শহরের কয়েকটি এলাকা, সড়ক ও স্থাপনা তলিয়ে গেছে, পানিতে ডুবে গেছে অনেক যানবাহন।

প্রায় পাঁচ বছর পর এমন বৃষ্টিপাতের মুখোমুখি হলো জেদ্দা। সামাজিক মাধ্যমে বৃষ্টি ও বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, সৌদি আরবের তাবুক এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সৌদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে। মানুষের নিরাপত্তার জন্য ওই রাস্তা বন্ধ করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং জানিয়েছে, এখন আর নতুন কোনো ধসের ঝুঁকি নেই। তবে সাধারণ মানুষকে সাবধানতার জন্য ওই এলাকায় না যাওয়ার জন্য বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ