ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জাপানের পশ্চিম উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জানুয়ারী ২০২৬, ১২:২৩ বিকাল

Link Copied!

জাপানের পশ্চিম উপকূলে মঙ্গলবার শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। তবে দেশের কোথাও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমান প্রিফেকচারে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে ভূমিকম্পের মাত্রা ৫.৮ হিসেবে ধরা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, একই অঞ্চলে কয়েকটি ছোট মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে – ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

জাপান ভূমিকম্পের জন্য পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। ভৌগলিক অবস্থানের কারণে প্রতি বছর এখানে গড়ে প্রায় দুই হাজার ভূমিকম্প ঘটে। এর মধ্যে অধিকাংশই ক্ষীণ ও কম মাত্রার হয়। দেশটিতে প্রায় ১২৫ মিলিয়ন মানুষ বসবাস করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা