ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

‘জাতীয় তামাক কর নীতির রূপরেখা’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৩, ৩:৩৬ বিকাল

Link Copied!

স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (এইচইইউ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর সম্মিলিত উদ্যোগে ‘জাতীয় তামাক কর নীতির রূপরেখা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৩ আগস্ট ২০২৩ সকাল ১১.০০ টায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. মোঃ এনামুল হক। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) জনাব হোসেন আলী খোন্দকার। এ সময় কর্মশালায় বিশেষজ্ঞগণ কীভাবে আরও শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ণ করা যায় সে বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন।

এছাড়া কর্মশালায় এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিইআর এর ফোকাল পার্সন ড. রুমানা হক, ডাঃ সৈয়দা নওশীন পার্নিনী, পরিচালক (গবেষণা, এইচইইউ), দি ইউনিয়নের কনসালটেন্ট মোঃ ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি কর্মশালায় এইচইইউ, এইচএসডি, স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে: ডিজি

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

চীনে বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৫, আহত ২৩

ওপেক প্লাসের তেল উৎপাদন আরও বাড়তে পারে সেপ্টেম্বরে

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া