ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

জাতিসংঘের অগ্রাধিকার প্রাপ্ত ৩০ দেশের অন্যতম বাংলাদেশ: সহকারী মহাসচিব

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৩, ১২:১৪ বিকাল

Link Copied!

জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকার প্রাপ্ত ৩০ টি দেশের অন্যতম। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। প্রয়োজনীয়তা নির্ণয় পূর্বক বিভিন্ন ধরনের দূর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা প্রদান এবং সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা প্রদান করা হবে। সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি সাধন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নিকট থেকে বিশ্বের অনেক কিছু শিক্ষনীয় আছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি এসব কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে । এলক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমণমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এসকল ক্ষেত্রে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয় সহায়তা পেলে এসডিজি সহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ডক্টর ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা