ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫ কৃষি-ইকোলজিক্যাল এলাকায় কাজ করবে ইউএনডিপি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৪, ১০:৫১ সকাল

Link Copied!

বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)’র সহায়তায় একসাথে কাজ করবে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ ২৯ কে সামনে রেখে ৫ নভেম্বর সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ‘ইন্টেগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন্টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েজ অব বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়নের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় দেশের সবচেয়ে ঝুকিপূর্ণ পাঁচটি কৃষি ইকোলজিক্যাল জোনে, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার জলবায়ু অভিযোজন নিয়ে কাজ শুরু করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী।

মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, “বাংলাদেশে, আমরা প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন হচ্ছি, যেমন এই বছরের অস্বাভাবিক বৃষ্টিপাত এবং প্রবল বন্যা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু এ ব্যাপারে স্থানীয় সরকার সহ অন্যান্যদের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যদি এখনই আমরা পদক্ষেপ না নিই, তাহলে এর পরিণতি মারাত্মক হতে পারে।”

স্টেফান লিলার তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবিলায় দরকার স্থানীয় সমাধান। এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে আমরা স্থানীয় জনগণ ও স্থানীয় সরকারের জলবায়ু সহনশীলতা বাড়াতে কাজ করছি যা এসডিজি বাস্তবায়নে সাহায্য করছে।”

‘ইন্টেগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন্টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েজ অব বাংলাদেশ’ এই উদ্যোগটি স্থানীয় সরকার এবং জলবায়ু ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলোকে “স্থানীয় অভিযোজন পরিকল্পনা” তৈরিতে সহায়তা করবে এবং স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

অনুষ্ঠানে সরকারের উর্ধতন কর্মকর্তা, ইউএনডিপির প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা