ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ছাত্ররা ‘কাঁধে নিল’ ট্রাফিক-পরিচ্ছন্নতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৪, ১১:১১ সকাল

Link Copied!

কারো হাতে বাঁশি, কারো লাঠি। আবার কেউ হাতের ইশারায় করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। কোথাও আবার ঝাড়ু ও পলিথিন ব্যাগ হাতে করছেন রাস্তা পরিষ্কারের কাজ। মঙ্গলবার (৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে এমন চিত্র চোখে পড়েছে। নগরীর নিউমার্কেট কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংখ্যা কিছুটা কম হলেও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা রয়েছে।

কোতোয়ালি, আমতল, স্টেশন রোড, সদরঘাটমুখী সড়ক থেকে গাড়ি এসে মোড়ে মিলিত হচ্ছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। সেখানে সড়কের চতুরপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা রক্ষার চেষ্টা করছেন।

কোটা আন্দোলনের সঙ্গে জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরফিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশ আমাদের। এই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের৷ যেহেতু এখন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই। তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে এসেছি।’

নিউমার্কেট মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র আবির মাহমুদ বলেন, ‘দেশের এ ক্রান্তিকাল শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা একযোগে দায়িত্ব পালনের চেষ্টা করে যাবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার