ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত আরও ২০

প্রতিবেদক
admin
৬ জুন ২০২৪, ২:১৩ অপরাহ্ণ

Link Copied!

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত এবং আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (৫ জুন) গভীর রাতে পারডুবিস শহরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হলে এই হতাতের ঘটনা ঘটে। জরুরি ও সরকারি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

রেলওয়ে প্রশাসন জানিয়েছে, রেজিওজেট পরিচালিত যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পূর্ব স্লোভাকিয়ার কোসিসের উদ্দেশে যাত্রা করেছিল। আর মালবাহী ট্রেনটিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল বলে জানিয়েছে ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র।

কয়েক ডজন পুলিশ, ফায়ার এবং জরুরী পরিষেবা ইউনিট দুর্ঘটনাস্থরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে, ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলো।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পরিবহনমন্ত্রী মার্টিন কুপকাও। একটি টেলিভিশন ব্রিফিংয়ে দুর্ঘটনার তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ