ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯ সকাল

Link Copied!

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে গত দুদিনে সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকেই চুয়াডাঙ্গার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃহস্পতিবার থেকে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে টানা বৃষ্টি শুরু হয় এ জেলায়। এদিন ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত রেকর্ড হয় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত। তবে শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা শনিবার (২৬ অক্টোবর) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তাহমিনা নাছরিন জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত কমে গেছে। হালকা রোদ উঠছে। কাল থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে, টানা প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে বাইরে বের হওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষকে চরম বিপাকে পড়তে হয়।

 

Facebook Comments Box

আরও পড়ুন

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি