ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চুয়াডাঙ্গায় টানা ৫ দিনের তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ এপ্রিল ২০২৫, ৬:০৭ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গায় টানা কয়েকদিন ধরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহের প্রভাব পড়ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ওপরও। টানা পাঁচ দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনও একই অবস্থা বিরাজ করতে পারে।’

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং শুক্রবার ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

প্রচণ্ড রোদ ও দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে রোদ উপেক্ষা করে তাদের রাস্তায় নামতে বাধ্য হতে হচ্ছে।

এই অস্বাভাবিক আবহাওয়ায় শুধু নিম্নবিত্ত নয়, সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। হাসপাতালগুলোতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা