ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চীনের গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ সকাল

Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১০:২০টায় ১৪৬ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি গুয়াংজু পৌঁছাবে ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ০৪টায়।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষ্যে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) জনাব মোঃ ছিদ্দিকুর রহমান এবং পরিচালক বিপণন ও বিক্রয় (যুগ্মসচিব) জনাব মোঃ কামরুল হাসান খান এনডিসি সহ বিমানের উর্ধতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত হয়ে সম্মানিত যাত্রীবৃন্দকে স্বাগত জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০:২০টায় গুয়াংজুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। সপ্তাহে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার বিজি৩৬৭ স্থানীয় সময় ভোর ০৫:৩০টায় গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় সকাল ০৭:২০টায়। ১৬২ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে গুয়াংজু ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিশেষ অফারে ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের টিকেট বিক্রি হচ্ছে। বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড HAPPYCAN23 ব্যবহার করলে মূল ভাড়ার উপর ১৫% ছাড় পাওয়া যাবে। অফারকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ২৭,৫১০ টাকা থেকে শুরু যা ডিসকাউন্টে ২৫,১০৩ টাকা এবং গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৬,৩৬৩ টাকা থেকে শুরু যা ডিসকাউন্টে মাত্র ১৪,১১১ টাকা।

সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৩ তারিখ থেকে বিমানের গুয়াংজু রুটে ফ্লাইট বন্ধ ছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু