ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চিকিৎসা সংশ্লিষ্টদের অফিস সময়ে কর্মস্থলে থাকতে হবে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মার্চ ২০২৪, ১:১০ বিকাল

Link Copied!

দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে প্রত্যেক চিকিৎসক ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। আজ (২৪ মার্চ ২০২৪) রোববার রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের চিকিৎসকরা অনেক ভালো কাজ করেন তবে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে না। অনেক জায়গায় কর্মস্থলে অনেকে উপস্থিত থাকেন না। অনেক সময় অনেক হাসপাতালে হঠাৎ করেই চলে যাই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা তদারকি করলে যাতে দেখে সবাই আপনাদের কর্মের সময়টা ঠিকভাবে পালন করছেন। চিকিৎসকদের সুবিধা বাড়ানোর জন্য কাজ করবো। যদি সুবিধা বাড়ালে আপনাদের কাজ ঠিকভাবে হয় তাহলে আমরা সুযোগ-সুবিধা বাড়াবো। আমি হাসপাতালে গেলে অনেকে বুঝতে পারে না কে হেঁটে যাচ্ছে। অনেক অফিসেই আমি হুট করে চলে যাই।

আমি চেষ্টা করি হাসপাতালগুলোর কার্যক্রম দেখতে। আমি জানি রোগীকে কয় জায়গায় ঘুরতে হয়, কেমন করে ভর্তি হতে হয়, কত ধরনের হয়রানি হয়, ভর্তির পরে কি হয় বিষয়গুলো আমি বিশ্লেষণ করে দেখি।চিকিৎসকরা অনেক কাজ করছেন। তবে অনেকজন কর্মস্থলে দেরিতে আসছেন, আগে চলে যাচ্ছেন। প্রয়োজন থাকতে পারে তবে বিষয়গুলো কর্মস্থলে জানিয়ে করলে অনেক সমস্যা কেটে উঠবে।

যক্ষ্মা প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে অবশ্যই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সংশ্লিষ্টদের কাজ করতে হবে। তারা কাজের কোয়ালিটি বজায় রাখবে। সরকারের লক্ষ্যের সঙ্গে সফলতা তখন পাবেন যখন সবাই কোয়ালিটি বজায় রেখে কাজ করতে পারবেন। সরকার ফ্রিতে ওষুধ দিচ্ছে আর আপনারা বাকি কাজ করুন।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু