ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চালতিপাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ অক্টোবর ২০২৫, ৪:৪৫ বিকাল

Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অপর আরেকটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাস চালকের সহযোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন যাত্রী।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

নিহত বাস চালকের সহযোগীর নাম শরিয়াতুল্লা (২০)। তিনি পিরোজপুর জেলার হরিনা গাজিপুর এলাকার জামাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ইমাদ পরিবহনের সামনের অংশ ও হানিফ পরিবহনের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে ইমাদ পরিবহনের চালকের সহযোগী শরিয়াতুল্লা ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচজনকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!