ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, বাড়ছে মৌসুমি সক্রিয়তা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মে ২০২৫, ১২:৫১ বিকাল

Link Copied!

আগামী কয়েক দিন দেশের চারটি বিভাগে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট রূপ নিয়েছে এবং তা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়ছে।

বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। এর ফলে বর্ষার প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে।

আজ বুধবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতিভারী বৃষ্টিও হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগেও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (২৯-৩১ মে) দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে। তবে এই সময়ে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

রোববার (১ জুন) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও তাপমাত্রা আবার বাড়তে পারে। সেদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমে আসলেও তার প্রভাবে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময় সড়ক ও জনজীবনে জলাবদ্ধতা ও ভোগান্তি বাড়তে পারে।

বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা