ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চার দিনের কুয়াশা ও শীতের পর দিনাজপুরে ফিরেছে রোদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৫, ১:৫১ বিকাল

Link Copied!

দিনাজপুরে টানা চার দিন ধরে ঘন কুয়াশা ও শীতল হাওয়ার দাপটের পর আজ সকালে ফুটেছে সূর্যের কোমল আলো। পূর্ব আকাশে রোদ ওঠার সঙ্গে সঙ্গে চারপাশে কিছুটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, যা কৃষক, খেটে খাওয়া মানুষসহ সাধারণ জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গত কয়েক দিন ধরে তীব্র শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জন্য ভোরে কাজে বের হওয়া ছিল চরম কষ্টকর। তবে আজ সূর্যের আলোয় বাতাসও যেন কিছুটা সহনীয় হয়েছে, ফলে কাজকর্ম শুরু করাও তুলনামূলক সহজ হয়ে উঠেছে।

অটোচালক মোমেন ইসলাম বলেন, “টানা চার দিন কুয়াশা আর শীতে কাজ করা কঠিন হয়ে গিয়েছিল। আজ সূর্যের আলো দেখে মনে হলো জীবনটা আবার ফিরে এলো। এই রোদ শরীরের ক্লান্তি আর শীতের কষ্ট কিছুটা হলেও ভুলিয়ে দিল।”

রাজমিস্ত্রি মিজান বলেন, “প্রতিদিন সকালে কাজে বের হতে হয়। কয়েক দিন ধরে এমন ঠান্ডা ছিল যে হাত-পা জমে যাচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আজ কয়েক দিন পর সূর্যের মুখ দেখলাম, হালকা উষ্ণতা অনুভব করতে পারছি।”

কৃষক দেবেন দাশ জানান, কয়েক দিন সূর্যের দেখা না মেলায় বোরো ধানের বীজতলায় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আজ রোদ ওঠায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। তিনি বলেন, শীতের প্রভাব থাকলেও আপাতত সূর্যের দেখা মিলতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি দেবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা