ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ বিকাল

Link Copied!

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-তে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নে মানববন্ধন করছেন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি এখনো চলমান রয়েছে।

মানববন্ধনে আল্লারদর্গা, মানিকগঞ্জ, চেচুয়া, ঝিনাইদহ ও মেহেরপুর-এই পাঁচটি লিফ রিজিয়নের প্রায় ১৮০ জন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে গত ১০ আগস্ট কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে BATB-তে চাকরি স্থায়ীকরণ, চাকরিচ্যুতি ও বেতন না দেওয়ার হুমকি বন্ধ এবং হয়রানিমূলক আচরণ বন্ধের দাবি জানান শ্রমিকরা। দাবি মেনে নেওয়া না হলে দেশের সব রিজিয়নে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শ্রমিকদের অভিযোগ, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে BATB-এর বিভিন্ন মাঠপর্যায়ের স্থায়ী ধরনের কাজ করে এলেও তারা ঠিকাদারি ব্যবস্থার অধীনে রয়েছেন। দীর্ঘদিন কাজ করার পরও ন্যায্য সুযোগ-সুবিধা, চাকরির নিরাপত্তা ও শ্রম আইন অনুযায়ী বিভিন্ন সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।

এ ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ইউনিয়নের ২০ নেতা ও সক্রিয় সদস্যকে দূরবর্তী রিজিয়নে বদলি এবং ৩৮ জন ফিল্ড টেকনিশিয়ানের নামে মিরপুর থানায় জিডি করার অভিযোগও করেন তারা।

শ্রমিকরা জানান, দাবি আদায়ে গত ২০ জুলাই থেকে ধাপে ধাপে মোট ১৭ দিন কর্মবিরতি পালন করেছেন। এরপর গত ৬ আগস্ট থেকে তৃতীয় ধাপে ১০ দিনের কর্মবিরতি শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ আল্লারদর্গা লিফ রিজিয়নে মানববন্ধন করছেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত তাদের দাবি মেনে নিয়ে BATB-তে চাকরি স্থায়ীকরণের আহ্বান জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।

 

Facebook Comments Box

আরও পড়ুন

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

তিতুমীর-বরেন্দ্র ট্রেন থামানোর দাবিতে মিরজাগঞ্জে মানববন্ধন

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা