ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাঁদপুরে মুষলধারে বৃষ্টি, ছোট নৌযান চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মে ২০২৫, ৫:১২ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চাঁদপুরে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এ কারণে চাঁদপুরে ছোট নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি চলমান রয়েছে।

এদিকে লঘুচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি এবং নদীতে স্রোত ও ঢেউ বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে।

অন্যদিকে চলমান ঝড়-বৃষ্টি থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া লোকজন। এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় দেখা গেছে মানুষের তুলনামূলক কম উপস্থিতি।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

চাঁদপুর নদী বন্দরের (ট্র্যাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়া এবং অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় চাঁদপুর-নারায়ণগঞ্জগামী সকল ছোট লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে নদীবন্দরে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা না দিলেও বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সংকট রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা