ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ১১:০১ সকাল

Link Copied!

চলন্ত ট্রেনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সংঘটিত এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম।

ভুক্তভোগী তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন এবং তার বাড়ি বান্দরবানে বলে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের ৩ কর্মী মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসে। ওই ট্রেনে বাড়ি যাওয়ার জন্য চট্টগ্রামে আসছিলেন ভুক্তভোগী তরুণী। তিনি ভৈরব থেকে ট্রেনে উঠে খাবার বগিতে অবস্থান করছিলেন। চলন্ত ট্রেনটি লাকসাম এলাকা পার হলে এস এ করপোরেশনের কর্মীরা তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন।

এ বিষয়ে রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ট্রেনে ধর্ষণের ঘটনায় কেউ তাদের কাছে অভিযোগ করেননি। তবে সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন। এই ঘটনায় ট্রেনের গার্ড আবদুর রহিমকে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বর্তমানে ওই তরুণী পুলিশের হেফাজতে আছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার