ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলতি ২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৩২ শ্রমিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ বিকাল

Link Copied!

ওশি ফাউন্ডেশনের প্রতিবেদন

চলতি বছর দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ৪৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরো ৫০২ জন শ্রমিক। সবচেয়ে বেশি ৬৩৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে পরিবহন খাতে।

বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশনের এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার ২৯ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন তুলে ধরেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ড. এসএম মোর্শেদ।

১৫টি সংবাদপত্র এবং মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খাতে নিহত শ্রমিকের সংখ্যা ৩২৯ জন ও আহত শ্রমিকের সংখ্যা ২৭৭ জন। অপ্রাতিষ্ঠানিক খাতে নিহত শ্রমিকের সংখ্যা ১ হাজার ১০৩ জন ও আহত শ্রমিকের সংখ্যা ২২৫ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে পরিবহন খাতে সর্বোচ্চ ৬৩৭ শ্রমিক প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন ১২৭ জন। ২২০ জন দিনমজুর নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৭৬ জন। নির্মাণখাতে নিহত ১৪৯ ও আহত ৭২ জন। কৃষিশ্রমিকের মৃত্যুর সংখ্যা ১৪৬ ও আহত হয়েছেন ১০ জন (বজ্রপাতে মারা গেছেন ৭১ জন)। পোশাকশিল্পে নিহত ৬৪ ও আহত ৮৯ জন, ম্যানুফ্যাকচারিং খাতে নিহত ৯৪ ও আহত ১৫ জন।

প্রতিবেদেন বলা হয়, মৎস্য খাতে নিহত ৫৩ ও আহত ২২ জন, সেবা খাতে নিহত ২৬ ও আহত ২২ জন, সিরামিক খাতে নিহত ১৭ ও আহত ০৯ জন, চামড়া শিল্পে নিহত ৪ ও আহত ১৭ জন। এছাড়া ইটভাটায় নিহত ১১ ও আহত ৬ জন, জাহাজভাঙ্গা খাতে নিহত ৭ ও আহত ২৯ জন, চা শ্রমিক নিহত ১ ও আহত ৬ জন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে কর্মস্থলে হতাহতের উল্লেখযোগ্য কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পর্শ হওয়া, অগ্নিকাণ্ড, ভবন বা স্থাপনা থকে পড়ে যাওয়া, বজ্রপাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সহিংসতা, গৃহশ্রমিকদের ক্ষেত্রে শারীরিক নির্যাতন, দেয়াল-ভবন-ছাদ ও ভূমিধসে মৃতদের নামও পরিসংখ্যানে উঠে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২