ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চন্দ্রগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ সকাল

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে কাভার্ডভ্যান চাপায় তাহিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মেসার্স ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়ার বাড়ির মো. সোহেলের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুটি তার বাবা সোহেলের সঙ্গে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের রাজমুকুট নামক একটি কমিউনিটি সেন্টারে তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে আসে। তাহিয়া কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে রাস্তার পাশে এলে নোয়াখালী থেকে আসা লক্ষ্মীপুরগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!