ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঘুরল লোকাল-মেইল ট্রেনের চাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ২:০৬ বিকাল

Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের মাঝে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে দেশে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করেছিল ১ আগস্ট। পরে সেটাও বন্ধ রাখা হয়। প্রায় এক মাস বন্ধ থাকার পর সারা দেশে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে শুরু হলো ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, মঙ্গলবার ট্রেনগুলো নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে কাউন্টার ও অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন থেকে হয় মালবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান জানান, অন্যান্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার