ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ঢাকাবাসীর দুর্ভোগ বাড়ছে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৫, ৪:৪১ বিকাল

Link Copied!

রাজধানী ঢাকায় হঠাৎ বেড়ে গেছে শীতের তীব্রতা, যার কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। টানা কুয়াশা ও ঠান্ডা বাতাসের প্রভাবে শীত বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সূর্যের আলো না থাকায় এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ায় দিনের বেলাতেও শীত প্রবল অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়ার শীতপ্রবাহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সূর্যের আলো না থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাওয়ায় দিনে শীত বেশি অনুভূত হচ্ছে।

সকালের পর্যবেক্ষণে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের অনুভূতিকে আরও প্রবল করছে। আবহাওয়াবিদ জানান, আগামী শুক্রবারের পর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে সকালের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান ও নৌ চলাচলসহ সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা