ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অগাস্ট ২০২৪, ৫:১৪ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঈদের বোনাস, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, জোর করে শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস বাড়ানো, ঈদের ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টায়ও আন্দোলন চলছিল। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে। এছাড়া ঈদে মাত্র তিন দিনের ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম। আমরা বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও তারা কোনো সমাধান দিতে পারেননি।

ঘটনার পরপরই শিল্পপুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস