ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৯ বিকাল

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পৌণে ১২টার দিকে ঢাকা রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নিলয় দাস। তিনি ধামরাই উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ৩৭ বছর বয়সী নিলয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বলেন, হাইটেক পার্ক এলাকায় ট্রেনের নিচে কাটা এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দেওয়ার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা