ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৭ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৫, ২:৫৮ বিকাল

Link Copied!

গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ৭ টি দোকান। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ির পুকুরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে কোনাবাড়ির পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তুষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারাণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!