ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ সেপ্টেম্বর ২০২৪, ১:০৫ বিকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও তার মেয়ের জামাই কোমরপুর গ্রামের শামীম মণ্ডল (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন জাহিদুল ইসলাম ও শামীম মণ্ডল। মহাসড়কের লেন পরিবর্তন করার সময় রোড ডিভাইডারের জন্য ফাঁকা রাখা জায়গায় স্লিপ খেয়ে মোটরসাইকেলসহ দুজনেই ছিটকে পড়ে গুরুতর হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!