ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

খাগড়াছড়িতে ১৯ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ অক্টোবর ২০২৫, ৫:১৬ বিকাল

Link Copied!

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে ভয়াবহ আগুনে প্রায় ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিজিবি সদস্যরাও। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, একটা টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা