ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

কোবাল্ট খনিতে বিভীষিকা: মই ভেঙে ধসে ৪০ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ১০:২০ সকাল

Link Copied!

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর (ডিআর কঙ্গো) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুয়ালাবা প্রদেশের কালান্ডো তামা ও কোবাল্ট খনিতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন শ্রমিক নিহত হয়েছেন। খনি খাত তদারকি সংস্থা এসএইএমএপি এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (১৭ নভেম্বর) এপি ও আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

কীভাবে ঘটল দুর্ঘটনা

প্রবল বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকির কারণে খনিতে প্রবেশে আগেই নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও বহু শ্রমিক জোর করে খনিতে ঢুকে পড়েন। বন্যার পানি ঠেকাতে সেখানে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী মই বা ব্রিজ। হঠাৎ করে সেনাদের গুলিবর্ষণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই একসঙ্গে মই বেয়ে ওপরে উঠতে গেলে তা ভেঙে পড়ে এবং ভূমিধস সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা একে অপরের ওপর পড়ে নিহত হন।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রোয়া কাওমবে মায়োন্ডে অন্তত ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এসএইএমএপি জানিয়েছে, মৃতের সংখ্যা ৪০-এর কম নয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলমান বিরোধ ও বিশৃঙ্খলা

কালান্ডো খনিটি নিয়ে বহুদিন ধরেই বেপরোয়া খনিকর্মীদের সঙ্গে স্থানীয় সমবায় ও বৈধ খনি পরিচালনাকারীদের বিরোধ চলছে। খনিতে ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। এই ঘটনার পর রোববার থেকে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে স্থানীয় প্রশাসন।

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

মানবাধিকার সংগঠনগুলো সেনাবাহিনীর ভূমিকা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। অভিযোগ রয়েছে, শ্রমিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়েছিল। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ

ঘটনার পর উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কায় আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, সব ধরনের বেপরোয়া খনিকর্ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনাটি দেশটির অনিয়ন্ত্রিত খনিকর্ম, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং দীর্ঘদিনের বিরোধের ভয়াবহতার একটি দৃষ্টান্ত হয়ে রইল।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান