ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কোটি টাকার সরকারি জমি উদ্ধার, দুই ইটভাটায় জরিমানা দেড় লাখ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ১১:২৬ সকাল

Link Copied!

লক্ষ্মীপুর সদরের জকসিন বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি এক কোটি ১০ লাখ টাকা মূল্যের (১৫.৬৪ শতাংশ) জমিতে থাকা ২৮টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও রামগতি উপজেলার ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার দালাল বাজার এলাকায় উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ১৭ কোটি ২৭ লাখ টাকা মূল্যের (প্রায় ১ একর ৯০ শতাংশ) জমি থেকে অবৈধ স্থাপনা উদ্ধার করা হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে জকসিন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশের জন্য হুমকিস্বরূপ ভাটাগুলোর দুটি চুল্লি বিনষ্ট করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাকিব ব্রিকস নামে এক ইটভাটাকে এক লাখ এবং মিরাজ এন্ড আসিফ নামে অপর ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা