ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুড়িগ্রামে ফের তীব্র শীত, কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ সকাল

Link Copied!

কয়েক দিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও তীব্র শীত ফিরে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়।

ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডার কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।

কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলেও। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে, ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবেদ আলী বলেন, ‘কয়েক দিন শীত কম ছিল, কিন্তু হঠাৎ করেই ঠান্ডা বাতাস শুরু হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা ১৪ ডিগ্রি হলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন এ ধরনের শীত অব্যাহত থাকতে পারে।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা