ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাজ করতে না পারলে সরিয়ে দেয়া হবে : সড়ক উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অগাস্ট ২০২৪, ১২:৫৬ বিকাল

Link Copied!

রেলের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বলেছেন,কাজ করতে না পারলে তাদের সরিয়ে দেয়া হবে। সোমবার (১৯ আগস্ট) রেলভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সড়ক উপদেষ্টা বলেন, রেলের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। কাজ করতে না পারলে তাদের সরিয়ে দেয়া হবে।

সব রুটে ট্রেনগুলোকে সময়মতো চালানোর নির্দেশ দেন তিনি। এছাড়াও রেলের জমি উদ্ধারে টাস্কফোর্স গঠন করা হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, অল্পদিনেই অ্যাকশন শুরু করা হবে।

ফাওজুল কবির খান বলেন, টিকিট যার ভ্রমন তার নিশ্চিত করতে হবে। একজনের টিকিটে অন্যজন ভ্রমন করা যাবে না। কালোবাজারি প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, একদিনে রেলখাতকে লাভজনক করা যাবে না, ধীরে ধীরে এগোতে হবে। এজন্য প্রথমে ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে খরচ কমানো হবে। চলমান প্রকল্পগুলোর ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ এগিয়ে নেয়া হবে।

ফাওজুল কবির খান বলেন, রেলের দুর্নীতি কমে যাবে। আগে মাথা থেকে দুর্নীতি হত, এখন কোনো মাথা নাই সুতরাং দুর্নীতির জায়গাও কম। এ সরকার শহীদ ছাত্র-জনতার ওপর আনুগত্যশীল। অন্য কারও প্রতি না। রেলের যে অফিসারই কাজে ব্যর্থ হবেন, তাকেই চলে যেতে হবে। এ সরকার কাজের সরকার, বসে থাকার সরকার না। কাউকে দায়িত্ব পালনের জন্য সময় দেয়া হবে না, এক্ষুনি অ্যাকশন নিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার