ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

গ্রিনহাউস গ্যাসের ৬০ শতাংশ ও কার্বনের ৬৫ শতাংশই নিংসরণ করে অ্যাপাকভুক্ত দেশ

প্রতিবেদক
admin
২৪ জুলাই ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ

Link Copied!

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট ‘এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক কর্পোরেশন’ (অ্যাপাক)  জোটভুক্ত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের প্রায় ৬০ শতাংশ এবং বৈশ্বিক কার্বনের ৬৫ শতাংশ নিংসরণ করে থাকে।  শীর্ষ ১০টি কার্বন-ডাই অক্সাইড উৎপাদনকারী দেশের ৭টিই এই জোটের সদস্য।

তবে খুশির খবর হলো, এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে শুরু করেছে। এর ফলে এই অঞ্চলে বনায়ন ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে ২২৭ লাখ হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে।

আজ সোমবার সিঙ্গাপুরে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে চার দিনব্যাপী এক প্রশিক্ষণে ন্যাশন্যাল প্রেস ফাউন্ডেশন এসব তথ্য তুলে ধরে।

এখানে আরও বলা হয়ছে, বনায়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে জোটভুক্ত এ দেশেগুলো তাদের বিনিয়োগ ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছে।

এছাড়াও এই দেশগুলোতে পরিবেশগত পণ্যের বাণিজ্যের পরিমাণ মোট বানিজ্যের ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০১৯ সালের মধ্যে ।

নতুন বা বিদ্যমান সবুজ প্রকল্পের অর্থায়ানের জন্য চালু করা বন্ড ২০২০ সালে ৯২৩০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

বর্তমানে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক কর্পোরেশনের জোটভুক্ত দেশের সংখ্যা ২১টি।  এ দেশগুলো হলো, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, চীন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, পেরু, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, তাইপে, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি