ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টিতে নিহত ৫৬

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ১১:৫৭ সকাল

Link Copied!

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। বুধবারের এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলায়।

নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জেলা প্রশাসন ও সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রয়াগরাজ অঞ্চলে ১৬ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, বদাউঁয়ে ৫ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জন মারা গেছেন।

তবে পুরো রাজ্যে হতাহতদের সমন্বিত কোনো সরকারি হিসাব এখনো প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই শেষে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে হবে।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জরিপ শেষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট