ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

উত্তরা থেকে মতিঝিলে অফিসগামী যাত্রীই বেশি, ফিরছে কম

প্রতিবেদক
admin
৬ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

দ্বিতীয় দিনের মতো মেট্রোরেল রাজধানীর মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হয়েছে। মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরার উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে গেছে। অন্যদিকে উত্তরা থেকে প্রথম ট্রেন ৮টা ২ মিনিটে মতিঝিল পৌঁছায়। এসময় অফিসগামী যাত্রী বেশি দেখা গেছে। সোমবার (৬ নভেম্ভর) মেট্রোরেলের মতিঝিল ও ফার্মগেট স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মতিঝিল থেকে উত্তরাগামী যাত্রী কম দেখা গেছে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ছয়টি বগিবোঝাই করেই ট্রেন মতিঝিল পৌঁছেছে। এসময় সাধারণ যাত্রী কম হলেও চাকরিজীবী ও ব্যবসায়ী বেশি দেখা গেছে।

স্টেশন সূত্রে জানা যায়, বর্তমানে মতিঝিল থেকে শুধু সচিবালয় ও ফার্মগেট স্টেশনে ট্রেন থামে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ান বাজার স্টেশনের কাজ শেষ হলে পর্যায়ক্রমে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে।

আরও জানা যায়, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বেলা ১১টা পর্যন্ত চললেও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিকেল পর্যন্ত ট্রেন চলাচল করে। এই অংশে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর।

জানা যায়, তিনটি ধাপে এই মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শতভাগ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হয়। তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে। ২০২৫ সালের জুনে এ অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ অংশের অবকাঠামো নির্মাণের অগ্রগতি ১৭ দশমিত ৩০ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি