
উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনার পরও গুলশানের তাজউদ্দীন স্মৃতি পার্ক বেআইনিভাবে ইয়ূথ ক্লাবকে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ আগস্ট) সংবাদ সম্মেলনে ‘মাঠ, পার্ক ও জলাধার দখলমুক্ত আন্দোলন’-এর নেতারা জানিয়েছেন, উত্তর সিটি করপোরেশন আইন অমান্য করে পার্ক ও খেলার মাঠ দখলের সুযোগ দিচ্ছে।
নেতারা আরও বলেন, জনসাধারণের অবাধ প্রবেশাধিকার সীমিত হওয়ায় পার্ক ও খেলার মাঠের সুষ্ঠু ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের প্রতি তড়িৎ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।