ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধ করতে হবে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৩, ৮:০৩ বিকাল

Link Copied!

তরুণ প্রজন্মকে নেশায় আসক্ত করতে হিট-নট-বার্ন বা ই-সিগারেট বা ভেপিং নতুন একটি অস্ত্র। যা এ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তামাক কোম্পানী সুকৌশলে এসব পণ্য তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তাই দেশের তরুণ সমাজকে রক্ষায় এখনই ই-সিগারেট বা ভেপিং নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর।

গতকাল শনিবার (২৫ নভেম্বর), দুপুর ১ টায়, জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর কর্তৃক আয়োজিত ‘ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধ করুন’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বৃতির বরাত দিয়ে বলেন, ই-সিগারেটসহ সকল ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টকে স্বাস্থের জন্য মারাত্নক ক্ষতির পণ্য হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি, ই-সিগারেটকে তামাক পণ্য ব্যবহারের গেটওয়ে হিসেবেও উল্লেখ করা হয়েছে। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানও বিদ্যমান এই ই-সিগারেটে।

বক্তারা আরো বলেন, তামাক কোম্পানী সবসময়ই বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে দেশের জনস্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলে। বর্তমানে তারা দেশে ই-সিগারেট আমদানির পায়তারা করছে। তরুণদের মাঝে ই-সিগারেট উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে বলেও জানান তারা। তামাক কোম্পানী এই অপতৎপরতা রুখতে হবে। তরুদেরকে বাঁচাতে ই-সিগারেটসহ সকল প্রকার ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে।

মানববন্ধনে বক্তাদের মধ্যে ছিলেন ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো: মোখলেছুর রহমান, সহকারী পরিচালক ডা: নায়লা পারভীন, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী মো শরিফুল ইসলাম, পাবলিক হেলথ এ্যাডভোকেট ও তামাক বিরোধী সংগঠক সৈয়দ মাহবুবুল হক, টোব্যাকো কন্ট্রোল রিসার্স সেলের প্রজেক্ট ম্যানেজার ফারহানা জামান লিজা, এইড ফাউন্ডেশনের আবু নাসের অনিকসহ আরোও অনেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা