ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন: বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ৩:৫৫ বিকাল

Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলার কটাপুর বাজার, কোদাল ধোঁয়া, রাজারপুর রায়েরপাড়া ও আইড়মারী এলাকায় যমুনা নদীর দক্ষিণ পয়েন্টে শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এই নদীভাঙনের প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে বুধবার (৯ জুলাই) দুপুরে কোদাল ধোঁয়া ঘাট এলাকায় মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। কটাপুর, কোদাল ধোঁয়া, রাজাপুর, রায়েরপাড়া ও জিগাতলা এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক বকুল খান, শিক্ষক মাসুদ মাস্টার, শহিদ মণ্ডল ও হামিদুল ইসলাম। বক্তারা বলেন, যমুনার ভাঙন প্রতিদিনই তীব্র হচ্ছে। কটাপুর থেকে আইড়মারী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শত শত পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে চলে গেছে।

ভাঙনের হুমকিতে পড়েছে ৫টি গ্রামের অন্তত ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ঈদগাহ মাঠ, একাধিক ব্রিজ-কালভার্ট ও শত শত একর আবাদি জমি। এতে শিক্ষা, কৃষি ও স্থানীয় পরিবহন ব্যবস্থাও বিপর্যয়ের মুখে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বহুবার দাবি জানানো হলেও এখনো নদীশাসনের জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ ও নদী প্রতিরক্ষার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

স্থানীয়দের প্রত্যাশা, তাদের এই মানববন্ধন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করবে এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তা না হলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে এবং স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে এলাকার সামাজিক-অর্থনৈতিক কাঠামো।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!