ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

আসছে ঈদে কালবৈশাখী ঝড়! ১৬–১৮ মার্চ সতর্ক থাকুন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ । ২০৬ জন

আগামী পবিত্র ঈদুল ফিতরের আনন্দ কিছুটা ম্লান করতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন এবং তার আগের দিন পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী ঝড়, শিলাবৃষ্টি ও ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ সতর্কবার্তা: ১৬ থেকে ১৮ মার্চ

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। দীর্ঘ ছুটির মধ্যে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘরমুখো মানুষ এবং ঈদ উদযাপনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঈদের আনন্দ উদযাপনের সময়েই প্রকৃতির এই রুদ্ররূপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদের দিন এবং তার আগের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যাত্রা ও ঘরের বাইরে পরিকল্পনা থাকা ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।