ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মে ২০২৫, ১১:৪৩ সকাল

Link Copied!

আর্জেন্টিনা ও চিলির উপকূলে শক্তিশালী ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় আর্জেন্টিনা ও চিলির সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দেশ দুটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা। শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উসুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে। অ্যান্টার্টিকা এবং ক্যাপ হর্নের মাঝামাঝির ড্র্যাক প্যাসেজে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এটির প্রভাবে বিপজ্জক সুনামি আঘাত হানতে পারে। যা ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যের উপকূলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে চিলির পুয়েত্রো উইলিয়ামসে স্থানীয় সময় ১৮টা ৫৫ মিনিটের দিকে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা দেয় তারা।

সুনামির আশঙ্কায় চিলির ভূমিকম্পপ্রবণ অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলোতে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের উপকূল ত্যাগ করে নিরাপদ স্থানে এবং উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আর্জেন্টিনায় ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে পুরো উপকূলজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবালকুয়েক জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত এলাকায় সুনামি তরঙ্গ সৃষ্টি হতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা