ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আবারও ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ বিকাল

Link Copied!

কয়েক মাসের বর্ষণের পর সম্প্রতি বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছিল, তবে গতকাল বুধবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এদিকে,আগামী দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এবং পরে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অবস্থার পরিপ্রেক্ষিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।

এদিকে, বুধবার (৬ নভেম্বর) যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী শুক্রবার (৮ নভেম্বর) সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (৯ নভেম্বর) থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা