ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

আবহাওয়ার দুঃসংবাদ: জুনজুড়ে গরম, ঝড় ও বজ্রপাতের শঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

চলতি জুন মাসে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পাশাপাশি সপ্তাহব্যাপী বজ্রঝড়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। ফলে কয়েক দফায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুন মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সারাদেশে বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষার আগমন সত্ত্বেও গরমের তীব্রতা পুরোপুরি কমবে না বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জুন মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে এখনো মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

$70 million ‘GREEN Project’ agreement signed to develop climate-resilient agriculture, environment-friendly enterprises

জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের ‘গ্রিন প্রকল্প’ চুক্তি স্বাক্ষর

কুয়েতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪ বাংলাদেশি

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে কিশোরসহ দুইজনের মৃত্যু

আবহাওয়ার দুঃসংবাদ: জুনজুড়ে গরম, ঝড় ও বজ্রপাতের শঙ্কা

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

৭ জুন থেকে ২০ মিনিট বেশি চলবে মেট্রোরেল

আসছে ‘সুপার এল নিনো’, আরও বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা

নিরাপত্তা পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত করল কুয়েত এয়ারওয়েজ

ডুমুরিয়ায় বেপরোয়া বাস পুকুরে পড়ে নিহত ১, আহত ৮

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকের উচ্চ ঝুঁকিতে ৫৫ জেলা